Home আন্তর্জাতিক এবার ফ্রান্স প্রেসিডেন্টের সাফাই গাইলেন আমিরাতের মন্ত্রী

এবার ফ্রান্স প্রেসিডেন্টের সাফাই গাইলেন আমিরাতের মন্ত্রী

0
69

আন্তর্জাতিক ডেস্ক- তুরস্ক থেকে বাংলাদেশ, জর্ডান থেকে মালয়েশিয়া- বিশ্বের বিভিন্ন দেশে ফরাসী পণ্য বয়কট করার আন্দোলন চলছে। এসব দেশের কিছু কিছু সুপারমার্কেটের শেল্ফ থেকে ‘মেইড ইন ফ্রান্স’ লেবেল লাগানো জিনিসপত্র সরিয়ে ফেলা হয়েছে। সোশাল মিডিয়াতেও বয়কট ফ্রেঞ্চ প্রডাক্টস এর মতো হ্যাশট্যাগ শেয়ার করা হচ্ছে।

 

ফ্রান্সে এক স্কুল শিক্ষককে গলা কেটে হ’ত্যা করার পর ‘আন্তর্জাতিক স’ন্ত্রা’সবাদের উৎস ইসলাম’-ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এ মন্তব্যের পর থেকে প্রতিবাদের ঝড় উঠেছে মুসলিম দেশগুলোতে। এ ঘটনায় ফান্সের পণ্য বয়কট এবং আন্তর্জাতিক চাপের মুখে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

 

এদিকে ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যকে গ্রহণ করার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গারগাস। খবর- আল জাজিরা

 

সোমবার এক জার্মান গণমাধ্যমকে দেয়া বক্তব্যে তিনি বলেন, মুসলিমদের ম্যাক্রোঁর বক্তব্য ভালোভাবে শোনা উচিত। তিনি পশ্চিমা বিশ্ব থেকে মুসলমানদের তাড়িয়ে দিতে চাননি এবং তিনি ঠিকই বলেছেন।

 

পশ্চিমা বিশ্বে মুসলামনদের আরো ভালোভাবে একীভূত হওয়া উচিত উল্লেখ করে তিনি আরো বলেন, রাষ্ট্র হিসেবে ফ্রান্সের চরমপন্থা এবং সামাজিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে ল’ড়াই চালিয়ে যাওয়ার অধিকার রয়েছে।

 

ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে ফান্স থেকে মুসলিমদের বের করে দেয়ার অ’ভিযোগ প্রত্যাখ্যান করেন গারগাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here