এবার বিদ্যুতের দাম ৫৭ শতাংশ বাড়ানোর সুপারিশ

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) প্রস্তাবিত ৬৫ দশমিক ৫৭ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাবের বিপরীতে দেশে বিদ্যুতের দাম ৫৭ দশমিক ৮৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি টিম।

বুধবার (১৮ মে) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণশুনানিতে এ সুপারিশ করা হয়েছে।

সরকার বর্তমানে পাইকারি রেটে ইউনিট প্রতি ৩ টাকা ৩৯ পয়সা ভর্তুকি দিচ্ছে। পাইকারি রেটে প্রতি ইউনিট ৫ টাকা ১৭ পয়সায় বিক্রি করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

ভর্তুকি এড়াতে বিউবো প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩ টাকা ৩৯ পয়সা বাড়িয়ে ৮ টাকা ৫৬ পয়সা করার প্রস্তাব দেয়। এর পরিপ্রেক্ষিতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২ টাকা ৯৯ পয়সা বাড়িয়ে ৮ টাকা ১৬ পয়সা করার সুপারিশ করে বিইআরসি।

বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের ওপরে অনুষ্ঠিত গণশুনানিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, পরিচালক ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিইআরসির চেয়ারম্যান ও কারিগরি টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *