Home প্রধান খবর নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

0
167

নাটোর: নাটোরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত এবং দশ জন আহত হয়েছেন। শনিবার (৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাটোয়ারী ফিলিং স্টেশনের পাশে ন্যাশনাল ট্রাভেলস এবং সিয়াম পরিবহন নামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। আহতদের হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here