বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান মারা গেছেন।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেল ৪টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
এর আগে সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানকে বুধবার (২৭ এপ্রিল) রাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাতে লাইফ সাপোর্ট নেয়া হয়।
শায়রুল কবীর বলেন, এম এ মান্নান গাজীপুর সিটি করপোরেশন মেয়র থাকার সময়ে ২০১৫ সালে নিজ বাসা থেকে গ্রেপ্তার হন। ২০১৭ সালে আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।
৭২ বছর বয়সী এম এ মান্নান দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন। দলীয় কোনো অনুষ্ঠানেও তিনি অংশ নিতেন না
