লাইফ সাপোর্টে গাজীপুরের সাবেক মেয়র মান্নান

বিএনপির ভাইস-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশন মেয়র অধ্যাপক এম এ মান্নান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৭ এপ্রিল) দিনগত রাতে হাসপাতালে ভর্তির পর তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির খান বলেন, গুলশানের ইউনাইটেড হাসপাতালে অধ্যাপক মান্নানকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বিএনপি নেতার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন শায়রুল কবির খান।

৭২ বছর বয়সী এই রাজনীতিক দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন। গাজীপুর সিটি করপোরেশন মেয়র থাকা সময়ে ২০১৫ সালে বাসা থেকে তাকে গ্রেপ্তার কর করা হয়। পরে একাধিক মামলায় দীর্ঘ দিন কারাবন্দি থেকে ২০১৭ সালে জামিনে মুক্তি পান এই জনপ্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *