হজের প্রথম ফ্লাইট ৩১ মে, ভাড়া ১ লাখ ৪০ হাজার টাকা

ঢাকা- আগামী ৩১ মে হজের প্রথম ফ্লাইট সৌদি আরবে যাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সচিবালয়ে এক সভা শেষে প্রতিমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

মাহবুব আলী জানান, ৭৫ ফ্লাইটে মোট ৩১ হাজার হজযাত্রী এবার সৌদি আরব যাবেন। তাদের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা।

সভায় উপস্থিত ছিলেন হাবের মহাসচিব শাহাদাত হোসেন তসলিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *