এবার নতুন দায়িত্ব পেলেন ছাত্রদলের সাবেক ২ নেতা

সদ্য ভেঙে দেওয়া ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলকে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে মনোনীত করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল ফজলুর রহমান খোকন (সভাপতি) ও ইকবাল হোসেন শ্যামলের (সাধারণ সম্পাদক) নেতৃত্বাধীন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়। পরে পাঁচ সদস্যের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

এ কমিটিতে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে সভাপতি, রাশেদ ইকবাল খানকে সিনিয়র সহ-সভাপতি, সাইফ মোহাম্মদ জুয়েলকে সাধারণ সম্পাদক, রাকিবুল ইসলাম রাকিবকে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *