Home প্রধান খবর নিউ মার্কেটের ঘটনায় দায়ীদের আইনের মুখোমুখি হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউ মার্কেটের ঘটনায় দায়ীদের আইনের মুখোমুখি হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
125

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ী ব্যক্তিদের আইনের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শিগগির পরিস্থিতি শান্ত হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন মন্ত্রী।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ, সড়ক মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখাসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

সোমবার মধ্যরাত থেকে নিউ মার্কেট এলাকায় সংঘাতে সূত্রপাত, এত দীর্ঘ সময় পরও কেন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না- সেই প্রশ্ন মন্ত্রীর সামনে রেখেছিলেন সাংবাদিকরা।

উত্তরে তিনি বলেন, “আমরা আশা করছি, কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা কুল ডাউন হবে। যারা এ ঘটনার জন্য দায়ী তাদের আইনের মুখোমুখি হতে হবে।”

নিউ মার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, রাতের সংঘর্ষের সময় পুলিশ দ্রুত তৎপর হলেও সকালে নতুন করে সংঘর্ষ শুরু হলে পুলিশকে ততটা উদ্যোগী দেখা যায়নি।

এ বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সংবাদ সম্মেলনে উপস্থিত ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন।

উত্তরে পুলিশ কমিশনার বলেন, “পরিস্থিতি ঘটনাস্থলে অনেক জটিল আকার ধারণ করেছে। টেকনিক্যাল কারণেই পুলিশ ছাত্রদের প্রতি সফট আচরণ করছে। এখানে গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না।”

সকাল থেকেই নিউ মার্কেট এলাকায় উত্তেজনা শুরু হয়। রাতের ঘটনার জেরে সকাল থেকে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। বেলা ১১টা পর আবারও রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর নিউ মার্কেট এলাকা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে এ সংঘর্ষে আরও ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চন্দ্রিমা ও নূর জাহান মার্কেটে আগুন দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here