Home আন্তর্জাতিক ইমরান খানের ডাকে রাস্তায় জনতা, বিক্ষোভে উত্তাল পাকিস্তান

ইমরান খানের ডাকে রাস্তায় জনতা, বিক্ষোভে উত্তাল পাকিস্তান

0
166

অনাস্থা ভোটে হেরে শনিবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন ইমরান খান। এ ঘটনার পরদিন রোববার রাতে দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভে নেমেছেন তার দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকরা। এ খবর জানিয়েছে জিও টিভি।

পিটিআই জানিয়েছে, পাঞ্জাব, সিন্ধ ও খাইবার পাখতুনখোয়ার অন্তত ৪০টি স্থানে বিক্ষোভকারীরা সমবেত হয়েছেন। সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকে তারা রাস্তায় নেমে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তাদের জমায়েত থেকে বিভিন্ন স্লোগান ভেসে আসছে।

ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর ইমরান আজ এশার নামাজের পর শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেন। তিনি বলেন, বিদেশি-অর্থায়নের নাটকের বিরুদ্ধে ঘর থেকে বেরিয়ে সবার প্রতিবাদ করা উচিত। আমি আপনাদের সঙ্গে থাকব। পাকিস্তানের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র মেনে নেব না।

পিটিআই আন্দোলনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছে। নেতাকর্মীদের উদ্দেশে দলটি বলছে, যাতে তারা আন্দোলনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে।

এর আগে নানা নাটকীয়তার পর শনিবার পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে পদ হারান ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বে আসা ইমরান খান।

পদ হারানোর পর রোববার সকালে এক টুইট বার্তায় ইমরান বলেন, ‘পাকিস্তান স্বাধীনতা পায় ১৯৪৭ সালে। কিন্তু শাসক পরিবর্তনের বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ আবার স্বাধীনতা সংগ্রাম শুরু হলো। দেশের জনগণ সব সময় তাদের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here