Home প্রধান খবর ঈদ উপলক্ষে ২৫ এপ্রিলের মধ্যে বেতন-ভাতা দেয়ার নির্দেশ

ঈদ উপলক্ষে ২৫ এপ্রিলের মধ্যে বেতন-ভাতা দেয়ার নির্দেশ

0
96

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীদের বেতন-ভাতা আগামী ২৫ এপ্রিলের মধ্যে পরিশোধের নির্দেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

রোববার (১০ এপ্রিল) অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপ-সচিব এএসএম লোকমান স্বাক্ষরিত এ আদেশ সংক্রান্ত চিঠি হিসাব মহানিয়ন্ত্রকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সরকারি বর্ষপঞ্জি ২০২২ অনুযায়ী ০৩ মে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশল্ড অফিসার-কর্মচারীদের এপ্রিল-২০২২ মাসের বেতন-ভাতা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের এপ্রিল-২০২২ মাসের অবসর ভাতা ২৫ এপ্রিলের মধ্যে প্রদান করা হবে।

আদেশে আরও জানানো হয়, বাংলাদেশ ট্রেজারি রুলস এর অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস (এস.আর) ১১৩(২)-তে প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here