অবশেষে মুখ খুললেন ইমরান খান, দিলেন কঠিন হুঁশিয়ারি

পাকিস্তানের জাতীয় পরিষদে দিনভর নানা নাটকীয়তার পরে শনিবার দিবাগত মধ্যরাতের পরে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান খান।

অনাস্থা ভোটে অপমানজনক পরাজয়ের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রোববার তার ‘বিদেশি ষড়যন্ত্র’র দাবির পুনরাবৃত্তি করেছেন এবং বলেছেন ‘আজ থেকে স্বাধীনতা সংগ্রাম শুরু হচ্ছে’।

রোববার এক টুইটার বার্তায় ইমরান খান বলেন, ‘পাকিস্তান ১৯৪৭ সালে একটি স্বাধীন রাষ্ট্র হয়ে ওঠে; কিন্তু শাসন পরিবর্তনের বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ থেকে আবার স্বাধীনতা সংগ্রাম শুরু হলো। দেশের জনগণ সব সময় তাদের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করেছে।’

এদিকে, ‘বিদেশি ষড়যন্ত্রের’ বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা দিয়েছে দেশটির রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই)। এরপরই পিটিআই চেয়ারম্যান কথিত ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, দেশের জনগণই সর্বদা তাদের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করে।

এর আগে, শনিবার দিনভর নানা নাটকীয়তা, মধ্যরা‌তে সংস‌দের স্পিকার, ডেপু‌টি স্পিকা‌রের পদত্যা‌গের পর অনাস্থা ভো‌টে হে‌রে পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রীর পদ হারা‌ন ইমরান খান। দেশটির ৩৪২ সদস্যের সংসদের ১৭৪ জনই ইমরান খানের বিরুদ্ধে ভোট দেওয়ায় ক্ষমতাচ্যুত হন তিনি

অনাস্থা ভো‌টে হে‌রে পা‌কিস্তা‌নের সাত দশ‌কের কো‌নো প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ পূর্ণ কর‌তে না পারার ইতিহাসের অংশ হ‌য়েছেন সা‌বেক এ ক্রি‌কেট তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *