খালেদা জিয়াকে ফের হাসপাতালে নেওয়া হচ্ছে

রমজানের শুরু থেকে শরীরে দুর্বলতা ও অস্থিরতা বেড়ে যাওয়ায় ফের হাসপাতালে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, শারীরিক পরীক্ষার জন্য বুধবার দুপুর ৩টার দিকে খালেদা জিয়াকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। তার মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া চিকিৎসকদের পরামর্শের বাইরে গিয়ে রোজা রাখার চেষ্টা করেছিলেন। এতে শরীর আরও দুর্বল হয়ে পড়ে। তার লিভার সিরোসিসের কী অবস্থা তাও পরীক্ষা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *