Home প্রধান খবর সৌদির সাথে মিল রেখে চাঁদপুরের ৪০ গ্রামে রোজা শুরু

সৌদির সাথে মিল রেখে চাঁদপুরের ৪০ গ্রামে রোজা শুরু

0
102

চাঁদপুর: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০টি গ্রামের ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন। এরই মধ্যে তারা তারাবির নামাজ পড়েছেন।

শনিবার (০২ এপ্রিল) ভোর রাতে সেহরি খেয়ে তারপর পবিত্র রোজা পালন শুরু করেছেন।

চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের পীর মরহুম মাওলানা ইসহাক (রহ.) এর অনুসারীরা বিগত ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এই রমজান এবং দুটি ঈদ পালন করছেন।

এই মতের অনুসারী ফরিদগঞ্জ টোরা মুন্সিরহাটের আনোয়ার হোসেন মামুন মুন্সি জানান, বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টার পর তারা ঘরোয়াভাবে তারাবির নামাজ আদায় করেন।

মসজিদে জামাতের সঙ্গে এই নামাজ পড়া হয়নি কেন? এমন এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্ধারিত সময় এশার নামাজ আদায়ের প্রায় আড়াই ঘণ্টা পর রমজান পালন করার সংবাদ পান তারা। ফলে এই মতের অনুসারীরা প্রত্যেকে ঘরে ঘরে তারাবির নামাজ আদায় করেন। তবে ভোর রাতে সেহরি খেয়ে পবিত্র রোজা পালন শুরু করেছেন তারা।

আগাম রোজা শুরু হওয়া গ্রামগুলোর মধ্যে রয়েছে- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, জাক্নি, প্রতাপপুর, বাসারা। ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভূলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলী, মুন্সিরহাঁট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর। মতলব উত্তর উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং শাহরাস্তি ও কচুয়া উপজেলার কয়েকটি গ্রামের অংশবিশেষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here