Home প্রধান খবর ৯১ লাখ টাকায় ভারত থেকে ১০টি ঘোড়া কিনলো বাংলাদেশ পুলিশ

৯১ লাখ টাকায় ভারত থেকে ১০টি ঘোড়া কিনলো বাংলাদেশ পুলিশ

0
179

ভারত থেকে উন্নতমানের ১০টি রাইডিং হর্স (ঘোড়া) আমদানি করেছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে অ্যাম্বুলেন্স ট্রাকে ঘোড়া ১০টি বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।

খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ পুলিশের নামে ভারতের রপ্তানিকারক বিধাতা সাপ্লায়ার থেকে ঘোড়াগুলো কেনা হয়েছে। ঘোড়াগুলোর আমদানি মূল্য ১ লাখ ৬ হাজার মার্কিন ডলার (৯১ লাখ ৩৪ হাজার ৮৮৩ টাকা)।

মেসার্স মাধ্যম সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি সাজেদুর রহমান বলেন, ভারতের রাজস্থান থেকে ১০টি রাইডিং হর্স (ঘোড়া) কিনেছে বাংলাদেশ পুলিশ। রাতের মধ্যেই ঘোড়াগুলো খালাস নেওয়া হবে। বেনাপোল বন্দর ছেড়ে ঘোড়াগুলো বুধবার (৩০ মার্চ) সকালে ঢাকা রাজারবাগ পুলিশ লাইন্সে পৌঁছাবে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘোড়াগুলো বেনাপোল বন্দরে আসার পরে দ্রুত খালাশ করানোর জন্য সব ধরনের সহযোগিতা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here