Home দেশের খবর খুলনা কুষ্টিয়ায় বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু

0
123
মৃত্যু

নজর২৪, কুষ্টিয়া- কুষ্টিয়ায় বিষাক্ত মদপান করে তিন যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় তাদের মৃত্যু হয়।

 

এরা হলেন, খোকসা উপজেলার কালিবাড়ি বাজারের ভবেশ ঘোষের ছেলে রিপন কুমার ঘোষ (৩২), মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের মৃত দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস (৩৫) ও সদর উপজেলার বড় আইলচারা গ্রামের তপন বিশ্বাসের ছেলে অনিক বিশ্বাস (২১)।

 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, দুর্গাপূজার আনন্দ-উৎসবে মদপান করে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।রাত ১২টা থেকে সাড়ে ৪টার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে চিকিসাধীন অবস্থায় একে একে তিন যুবকেরই মৃত্যু হয়।

 

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে হাসপাতালে অবস্থানরত মৃতদের স্বজনরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, এদের মৃত্যুর বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। ময়নাতদন্তের পরেই বোঝা যাবে আসলে এদের মৃত্যু কীভাবে হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here