সাকিবের মা ও তিন সন্তান হাসপাতালে ভর্তি

সাকিবের পুরো পরিবারই হাসপাতালে ভর্তি। তার তিন সন্তান, মা শিরিন আক্তার এবং শাশুড়ি আছেন হাসপাতালের বিছানায়। মা ও শাশুড়ির অবস্থা কিছুটা সংকটপন্ন, তবে সন্তানরা মোটামুটি ভালোই আছেন। সাকিবের পারিবারিক সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি আছেন সাকিবের মা শিরিন আক্তার। এমিনতেই হার্টের রোগী তিনি। অবস্থা কিছুটা খারাপ হওয়াতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাকিবের মা। আগের চেয়ে কিছুটা উন্নতি হলেও এখনও স্বাভাবিক হতে পারেননি শিরিন আক্তার।

এদিকে সাকিবের একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও মেঝো মেয়ে ইরাম হাসান নিউমোনিয়াতে আক্রান্ত। অন্যদিকে বড় মেয়ে আলাইনা হাসান অব্রি ঠান্ডা জ্বরে ভুগছেন। তিনজনই দাদির সঙ্গে একই হাসপাতালে ভর্তি আছেন। যদিও তাদের অবস্থা অতোটা খারাপ নয়।

তবে সাকিবের শাশুড়ির অবস্থা বেশ খারাপ। এমনিতেই ক্যান্সারে আক্রান্ত তিনি। সাকিবের শাশুড়ি ভর্তি আছেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। ওখানেই তার চিকিৎসা চলছে।

সাকিব বর্তমানে জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন। এ অবস্থায় এখনই দেশে ফিরবেন কি না সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মা আর তিন সন্তান যখন হাসপাতালে, তখন সাকিবের খেলা চালিয়া যাওয়া কঠিন!

সাকিবের স্ত্রী-সন্তান অবশ্য বাংলাদেশে থাকেন না। সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন সাকিব পত্মী শিশির। ছুটিতে ঘুরতে এসেছেন তারা। আলাইনা হাসান অব্রি এর আগে দেশে আসলেও বাকি দুই সন্তান এবারই প্রথম এসেছে বাংলাদেশে। গত ফেব্রুয়ারিতে শেষ হওয়া বিপিএলের সময় দেশে আসেন সাকিবের স্ত্রী-সন্তানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *