গাজীপুরে ফেসবুক স্ট্যাটাস নিয়ে সংঘর্ষ, নিহত ৩

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় ফেসবুক স্ট্যাটাস নিয়ে গতকাল শনিবার রাতে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছেন কাপাসিয়া থানা পুলিশ।

নিহতরা হলেন- দক্ষিণগাঁও এলাকার মৃত আলম হোসেনের ছেলে নাঈম (১৮), একই গ্রামের আলম মিয়ার ছেলে ফারুক (২৬) ও হিরণ মিয়ার ছেলে রবিন (১৫)।

আহতরা হলেন- দক্ষিণ গাঁও গ্রামের নয়ন সরকারের ছেলে রাব্বি (১৪), মির্জা নগর গ্রামের ইসমাইলের ছেলে হৃদয় (১৪), মামুর্দি গ্রামের আমজাদ হোসেনের ছেলে ফাহিম ও চর আলী নগর গ্রামের জাহিদ হোসেন (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, একজন নারীকে নিয়ে শনিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও চরপাড়া গ্রামের একদল যুবকের সঙ্গে মনোহরদী উপজেলার দৌলতপুর এলাকার একদল যুবকের সংঘর্ষ বাধে।

এসময় ছুরি ও দেশিয় অস্ত্রের এলোপাতারি আঘাতে উভয় পক্ষের অন্তত ৭-৮ জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে নরসিংদীর মনোহরদী উপজেলা হাসপাতালে নেওয়া হলে নাঈম ও ফারুককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যদিকে রবিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ওসি এ.এফ.এম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে মনোহরদীর কোচেরচর এলাকার মোস্তফার ছেলে বেলায়েত (২৩) ও দৌলতপুর এলাকার রফিক মিয়ার ছেলে ফয়সালকে আটক করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *