নজর২৪, ঢাকা- মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতি’বাদে ফ্রান্সের কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করেছে ‘সাইবার ৭১’ নামে বাংলাদেশি হ্যাকার কমিউনিটি।
শনিবার (২৪ অক্টোবর) মধ্যরাত থেকে এই সাইবার হা’মলা চালানো হয় বলে জানিয়েছেন কমিউনিটির একাধিক সদস্য।
সাইবার হা’মলা চালানো কয়েকটি ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায়, ওয়েবসাইটের মূল কন্টেন্ট কিছুই নেই। সেখানে লেখা আছে মহানবী (সা.) কে নিয়ে প্রকাশ্যে কটূক্তির প্রতি’বাদে এই অপারেশন চালিয়েছে মুসলমান হ্যাকাররা। ফ্রান্সের সাইবার স্পেসে খুব বিপ’জ্জনক হা’মলার প্রস্তুতি নেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাওয়া হবে না এইরকম হা’মলা চলতেই থাকবে।
‘সাইবার ৭১’-এর ফেসবুক পেজেও কয়েকটি লিংক পোস্ট করে হ্যাক করার দাবি জানানো হয়েছে। পোস্টটিতে ফ্রান্সের ১০টি প্রতিষ্ঠানের নাম ও ওয়াবসাইটের ঠিকানা উল্লেখ করে তার হ্যাক করা হয়েছে বলে জানানো হয়েছে। ওয়াবসাইটগুলোতে প্রবেশ করে দেখা যায়, ওয়েবসাইটের মূল কন্টেন্ট নেই।
‘সাইবার ৭১’-এর ফেসবুক পেজে জানানো হয়েছে, যে দেশে আমাদের রাসুল (সা.) কে নিয়ে অবমাননা করা হয়েছে সেই দেশের ওয়েবসাইটেই বাজছে এখন রাসুলের সম্মানে সঙ্গীত। ফ্রান্সের বি’রুদ্ধে সম্মিলিত সাইবার আক্র’মণে ফ্রান্সের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কোম্পানির ওয়েবসাইটে সাইবার আ’ক্রমণ পরিচালনা করেছে ‘সাইবার ৭১’।
সাইবার ৭১ হ্যাকিং কমিউনিটির একজন সদস্য গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত ৪০-৫০টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ওয়েবসাইটে আ’ক্রমণ করা হয়েছে। তবে সবগুলো আমরা প্রকাশ করিনি এখনও। ফ্রান্স এই নেক্কারজনক কাজের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত সম্মিলিত এই আ’ক্রমণ চলতেই থাকবে।
