Home আন্তর্জাতিক অবাধ্য বউকে ‘আলতো করে’ পেটানোর পরামর্শ দিলেন নারী মন্ত্রী

অবাধ্য বউকে ‘আলতো করে’ পেটানোর পরামর্শ দিলেন নারী মন্ত্রী

0
253

আন্তর্জাতিক ডেস্ক- অবাধ্য বউকে ‘সবক’ শেখাতে ‘আলতো করে’ পিটুনি দেওয়ার পরামর্শ দিয়েছেন মালয়েশিয়ার এক নারী মন্ত্রী। মালয়েশিয়ার নারী ও পরিবার কল্যাণ বিষয়ক উপমন্ত্রী সিতি জাইলাহ মোহাম্মদ ইউসুফ ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এ পরামর্শ দেন। খবর ডেইলি মেইলের।

দুই মিনিটের ওই ভিডিওতে জাইলাহ ইউসুফ বলেন, ‘স্বামীর উচিত স্ত্রীকে বুঝিয়ে দেওয়া যে, তিনি প্রয়োজনে কঠিন হতে পারেন। স্ত্রীর চারিত্রিক পরিবর্তন চাইলে সেটাও স্বামীর বুঝিয়ে দেওয়া উচিত।’ মালয়েশিয়াবাসীকে সংসারিক বিষয়ে পরামর্শ দিতেই ইন্সটাগ্রামে ওই ভিডিও পোস্ট করেন তিনি।

ভিডিওতে তিনি বলেন, ‘যেসব নারী কথা শোনেন না, তাঁদের শাসন করা উচিত স্বামীর। শাসনে কাজ না হলে তিন দিন আলাদা বিছানায় শোয়া উচিত। তারপরও স্ত্রী স্বামীর বাধ্য না হলে, স্ত্রীর গায়ে হাত দিতে পারেন স্বামী। অল্প মারধরও করতে পারেন। এর ফলে স্ত্রী অনুভব করবেন, স্বভাব পরিবর্তন না হলে স্বামী কতটা কঠিন রূপ ধারণ করতে পারেন।’

ভিডিওতে নারীদের প্রতি মন্ত্রী পরামর্শ দেন, স্বামী অনুমতি দিলেই কেবল তাঁর সঙ্গে কোনো বিষয়ে কথা উচিত। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, স্বামীর মর্জি বুঝে, তাঁর খাওয়াদাওয়া শেষ হওয়ার পর, যখন স্বামী অবসর সময় কাটাচ্ছেন, তখন তাঁর সঙ্গে কথা বলুন। কোনো বিষয় তোলার আগে অনুমতি চেয়ে নেবেন।

এদিকে সিতি জাইলাহর এই ভিডিও বার্তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। টিজেনদের মতে, একজন নারীর মানবাধিকার নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন ইউসুফ।

তবে শুধু নেটিজেনরাই নয়, মালয়েশিয়ার একটি মানবাধিকার সংগঠন ও নারী অধিকার নিয়ে কাজ করা একাধিক স্বেচ্ছাসেবী সংস্থাও ওই ভিডিও বার্তার নিন্দা জানিয়ে মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here