প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) হতে চাওয়া প্রার্থী ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করেছে সার্চ কমিটি।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে আগের সিদ্ধান্ত অনুযায়ী, কারা এসব ব্যক্তির নাম প্রস্তাব করেছে তা প্রকাশ করা হয়নি।
সেখান থেকে জানা যায়, সিইসি ও ইসি হতে চাওয়া প্রার্থী তালিকায় রয়েছে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের নাম।
এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বিচারপতি মানিক। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে সার্চ কমিটিতে নাম জমা পড়লেও সাংবিধানিক পদ নিয়ে নির্বাচন ভবনে যেতে চান না তিনি।
তিনি বলেন, ‘যারা আমার নাম প্রস্তাব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তবে আমি সেখানে যেতে চাই না।’
