মসিউর রহমান রাঙ্গার স্ত্রী মারা গেছেন

বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গার সহধর্মিণী রাকিবা নাসরিন (৫৫) মারা গেছেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যু হয় তার।

জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি- ০২ খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে জানিয়েছেন, রাকিবা নাসরিন দীর্ঘদিন দুরারোগ্য রোগে ভুগছিলেন। মৃত্যকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।

রাকিবা নাসরিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *