Home প্রধান খবর ‘দুঃসময়ে আমাকে কারামুক্ত করতে এগিয়ে আসেন রফিক-উল হক’

‘দুঃসময়ে আমাকে কারামুক্ত করতে এগিয়ে আসেন রফিক-উল হক’

0
71

নজর২৪, ঢাকা- সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

শনিবার (২৪ অক্টোবর) এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে ব্যারিস্টার রফিক-উল হক নানা পরামর্শ দিতেন।’

 

তিনি জানান, ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাব’ধায়ক সরকার তাকে মিথ্যা মামলায় বন্দি করেন। সেই দুঃসময়ে ব্যারিস্টার রফিকুল হক তাকে কারাগার থেকে মুক্ত করতে আইনি ল’ড়া’ইয়ে এগিয়ে আসেন। শেখ হাসিনা গভীর কৃতজ্ঞতার সঙ্গে সে কথা স্মরণ করেন।

 

প্রধানমন্ত্রী মরহুমের আ’ত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্ত’প্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

এর আগে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বা’স ত্যাগ করেন ব্যারিস্টার রফিক-উল হক। তিনি দীর্ঘদিন ধরে রক্তশূন্য’তা, ইউরিন সমস্যাসহ বার্ধ’ক্যজনিত জটিলতায় ভুগছিলেন। তিনি ডা. রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

 

এদিকে সুপ্রিমকোর্টের প্রবীণ আইনজীবী এবং সাবেক এটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল-হকের মৃ’ত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এক শোক বার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আ’ত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকস’ন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here