Home আন্তর্জাতিক পরিচয় পাওয়া গেছে ভূমধ্যসাগরে নিহত ৭ বাংলাদেশির

পরিচয় পাওয়া গেছে ভূমধ্যসাগরে নিহত ৭ বাংলাদেশির

0
274

ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে: ইতালিতে অভিবাসনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দেয়ার পথে ঠাণ্ডায় প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় মিলেছে।

রোববার (৩০ জানুয়ারি) রোমের বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

এক বিজ্ঞপ্তিতে ইতালির বাংলাদেশ দূতাবাস জানায়, গত ২৫ জানুয়ারি ইতালিতে অভিবাসনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দেয়ার পথে ধরা পড়া ২৮৭ জনের মধ্যে ২৭৩ জনই বাংলাদেশি। এরমধ্যে ৭ বাংলাদেশি ঠাণ্ডাজনিত রোগে নৌকাতেই মারা যায়।

ইতালি দূতাবাসা উদ্ধার হওয়া লোকদের সঙ্গে কথা বলে ঠান্ডায় প্রাণ হারানো সাত বাংলাদেশিদের পরিচয় শনাক্ত করেছেন।

তারা হলেন- মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, পিয়ারপুর গ্রামের রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল, মাদারীপুর সদর উপজেলার বাপ্পী, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ ও কিশোরগঞ্জে ভৈরব উপজেলার সাইফুল।

রোমের বাংলাদেশ দূতাবাস জানায়, মৃত ওই বাংলাদেশিদের সঙ্গে পরিচয় শনাক্তকারী কোনো ধরনের ডকুমেন্ট না থাকায় জটিলতা দেখা দিয়েছে। তবে ওই বাংলাদেশিদের সঙ্গে ইতালির ল্যাম্পেডুসায় পৌঁছা অন্য বাংলাদেশিদের সঙ্গে কথা বলে মৃত সাত জনের তথ্য পাওয়া গেছে। মৃতদের মধ্যে একজন ছাড়া বাকি ছয় জনের পরিচিতরা উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন।

দূতাবাস কতৃপক্ষ আরও জানান, মরদেহগুলো সরকারি খরচে দেশে ফেরত পাঠাতে হলে তাদের পরিচয় নিশ্চিত হতে হবে। পরিচয় নিশ্চিত করার স্বার্থে তাদের পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়/উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বা ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের কল্যাণ শাখার ইমেইলে (welfare.rome@gmail.com) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

ইতালির রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান ২৫ শে জানুয়ারি সংঘটিত দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here