Home প্রধান খবর র‌্যাবের প্রতি অবিচার হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাবের প্রতি অবিচার হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
267

ঢাকা- মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাদ দিতে চিঠি দিয়েছে ১২টি মানবাধিকার সংস্থা।

বৃহস্পতিবার ডিসি সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের এনকাউন্টারের (বন্দুকযুদ্ধ) ঘটনা না ঘটে। যখন সন্ত্রাসীরা অস্ত্র তুলে কথা বলে, তখন পুলিশ বাহিনী তো চুপ হয়ে বসে থাকতে পারে না। তখনই এ সমস্ত ফায়ারিং-এনকাউন্টারের ঘটনা ঘটে। আর এগুলোর সবই যদি এলিট ফোর্স র‍্যাবের ঘাড়ে দিয়ে দেওয়া হয়, তাহলে আমি মনে করি এটা অবিচার হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি সব সময় বলে আসছি, যদি পেছনের দিকে তাকান, র‍্যাব কখন তৈরি হয়েছিল… যারা র‍্যাব তৈরি করেছিল তারাই এখন র‍্যাবকে অপছন্দ করছে, নানা ধরনের অপপ্রচার করছে।

তিনি বলেন, র‍্যাব যে ভালো কাজ করছে সেগুলো তারা তুলে ধরছে না। র‍্যাব যে মাদকের বিরুদ্ধে, ভেজাল দ্রব্য নিয়ন্ত্রণের জন্য কাজ করছে, সুন্দরবন দস্যুমুক্ত করল, চরমপন্থীদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে, তারা সব সময় জঙ্গি ও সন্ত্রাস দমনের জন্য কাজ করছে- সেসব কথা তারা কখনো তুলে ধরে না। তারা নানা ধরনের মানবাধিকারের কথা বলে।

আপনি বলছেন র‌্যাব ভালো কাজ করছে, যারা র‌্যাব তৈরি করেছিল তারাই এর বিরোধিতা করছে। তাহলে কি বলা যায় র‌্যাব পলিটিক্যাল বিরোধিতার মুখে- এ প্রশ্নে আসাদুজ্জামান খান বলেন, আপনারাই বিচার করবেন, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম।

জননিরাপত্তা বিভাগ এবং সুরক্ষা সেবা বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের এ কার্য অধিবেশন হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here