পুলিশের সেই গাড়ি চালাচ্ছিল আসামি, পেছনে বসেছিলেন দুই এসআই!

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পৌরসভার দত্তপাড়া এলাকায় দুই উপ-পরিদর্শক (এসআই) নিহত হওয়ার ঘটনায় সেই গাড়িটি চালাচ্ছিলেন আসামি। আসামিকে দিয়ে গাড়ি চালানোয় সে কৌশলে গাড়ি খাদে ফেলে নিজে পালিয়ে যায়। এতে দুই এসআইয়ের মৃত্যু ঘটলেও পালিয়ে যায় আসামি।

সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো আসামি পলাতক আছে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, এ ঘটনায় আসামি এখনো পলাতক আছে। আসামির কাছ থেকে উদ্ধার হওয়া ই য়া বা পানিতে পড়ে যাওয়ায় কিছু গলে গেছে, বাকিগুলো উদ্ধার করা হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পৌরসভার দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা থানার মুনসুরাবাদ গ্রামের কাজী নুরুল ইসলামের ছেলে কাজী সালেহ আহম্মেদ ও গোপালগঞ্জের চরভাটপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে এসএম শরীফুল ইসলাম। তারা সোনারগাঁ থানায় কর্মরত ছিলেন।

পুলিশের একাধিক সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা টোলপ্লাজায় অভিযান চালায় পুলিশ। পরে সন্দেজনক একটি গাড়ি থামাতে সংকেত দিলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুরে পুলিশের আরেকটি টিম ৪২ হাজার ই য়া বাসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারের পর আসামিকে নিয়ে তারা সরাসরি জেলা পুলিশ সুপার কার্যালয়ে রওনা দেন। এ সময় আসামিই গাড়ি চালান। এসপি অফিসে সংবাদ সম্মেলনের পর আসামিকে নিয়ে থানার রওনা দেন পুলিশের তিন সদস্য। তিনজনের কেউই গাড়ি চালাতে পারেন না ফলে আসামিকে দিয়েই গাড়ি চালানো হয়।

গাড়ি চালিয়ে আসামি সোনারগাঁয়ের দত্তপাড়া এলাকায় পৌঁছালে তিনি কৌশলে লাফিয়ে পড়ে গাড়িটি খাদে ফেলে দেন। এতে দুই এসআই মারা যান ও এএসআই গুরুতর আহত হন। এসময় আসামি পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *