Home আন্তর্জাতিক সৌদিতে পপ কনসার্ট চলাকালে প্রচণ্ড বেগে বালুঝড় ও বৃষ্টি, অনুষ্ঠান বাতিল

সৌদিতে পপ কনসার্ট চলাকালে প্রচণ্ড বেগে বালুঝড় ও বৃষ্টি, অনুষ্ঠান বাতিল

0
336

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: প্রচণ্ড বালুঝড় আর বৃষ্টির কারণে সৌদিআরবের রাজধানী বিয়াদের একটি পপ কনসার্টের আয়োজন শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে।

জননিরাপত্তার কথা ভেবে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকেরা। গত শুক্রবার রাজধানী রিয়াদে ভারী বৃষ্টি ও বালুঝড়ের কারণে আউটডোরের এই ইভেন্টটি বাতিল করা হয়।

আরব নিউজের খবরে বলা হয়, সব প্রস্তুতি শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় কনসার্টটি শুরু হওয়ার কথা ছিল। সূর্যাস্তের পর থেকেই শহরজুড়ে হালকা বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণের মধ্যে ঘণ্টায় ৩১ কিলোমিটার বেগে শুরু হয় ঝড়ো হাওয়া, মুহূর্তে সমগ্র কনসার্ট এলাকাসহ পুরো স্থান জুড়ে ধুলোয় ঠেকে যায়।

অনুষ্ঠানের আয়োজক জেনারেল এন্টারটেইনমেন্ট এবং রিয়াদ সিজনের চেয়ারম্যান তুর্কি আল-শেখ এক টুইটে জানান, রিয়াদের আবহাওয়ার কারণে ইভেন্টগুলো স্থগিত করতে হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনুষ্ঠানটি স্থগিত থাকবে।

আয়োজকেরা জানান, তারা দর্শকদের যতটা সম্ভব দ্রুত এবং নিরাপদে কনসার্ট প্রাঙ্গণ ত্যাগ করতে বলেন। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকায়, অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করা হয়। যদিও অনেক দর্শক উৎসবের জন্য প্রস্তুতি নিয়ে এসেছিলেন। তারা ছাতা এবং রেইনকোট পরেই অনুষ্ঠানস্থলে আসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here