সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো দ্রুতগতির ট্রেন চালাবে নারীরা

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরর: সৌদিআরবের ইতিহাস ঘটতে চলছে এক বিস্ময়কর ঘটনা, যা ঘটেনি আগে কখনো। আর তা হলো সৌদি রেলওয়ে পলিটেকনিক সৌদি নারীদেরকে হারামাইন হাই স্পিড রেলওয়েতে ট্রেন চালানোর জন্য প্রশিক্ষণ দিচ্ছে।

আগামী বছর ২ জানুয়ারী হতে সৌদি মহিলারা ট্রেন পরিচালনা করবে, যা পবিত্র শহর মক্কা এবং মদিনার সঙ্গে সংযুক্ত রয়েছে।

সৌদি রেলওয়ে পলিটেকনিক প্রথম দলে ৫০ জন সৌদি নারীকে প্রশিক্ষণ দেবে বলে আশা করা হচ্ছে। প্রশিক্ষণার্থীদের বয়স ২২ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

নিরাপত্তা ব্যবস্থা, রেলওয়ের অর্থনীতি, যোগাযোগ, যান্ত্রিক ব্রেক সিস্টেম এবং ইঞ্জিন সহ পরিবহণ ব্যবস্থা সম্পর্কে প্রশিক্ষণার্থীদের সমস্ত কিছু শেখানো হবে এই প্রোগ্রামটিতে।

প্রশিক্ষণটি এক বছর ধরে চলবে, এই সময়ে প্রশিক্ষণার্থীরা মৌখিক এবং ব্যবহারিক পাঠ গ্রহণ করবে। ১৫জানুয়ারি থেকে জেদ্দায় ক্লাস শুরু হবে।

সৌদিআরবে গত কয়েক দশক ধরে, ট্রেন ড্রাইভিং একটি পুরুষতান্ত্রিক পেশা হিসেবে দেখা গেছে।

আরব নিউজের খবরে বলা হয়েছ, এই প্রোগ্রামে যোগদানের ফলে প্রশিক্ষণার্থীদের চিকিৎসা বীমা, সাধারণ অর্গানাইজেশন ফর সোশ্যাল ইন্স্যুরেন্সে রেজিস্ট্রেশন এবং প্রশিক্ষণের সময়কালে মাসিক ৪ হাজার সৌদি রিয়াল বোনাস সহ বিভিন্ন সুবিধার নিশ্চয়তা দেওয়া হবে।

মহিলা গ্র্যাজুয়েটরা সৌদি আরব রেলওয়েতে নিযুক্ত হলে, তারা ৮ হাজার সৌদি রিয়াল পর্যন্ত মাসিক বেতন পাবেন।

হারামাইন হাই স্পিড রেলওয়ে প্রতি বছর প্রায় ৬০ মিলিয়ন যাত্রী পরিবহন করে। আগামী বছরগুলোতে বিশেষ করে ওমরাহ ও হজ মৌসুমে চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *