Home আন্তর্জাতিক সৌদি আরবের রিয়াদে প্রথমবারের মতো ইংরেজি নববর্ষ উদযাপন

সৌদি আরবের রিয়াদে প্রথমবারের মতো ইংরেজি নববর্ষ উদযাপন

0
331

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের বুলেভার্ড শহরে প্রথমবারের মতো ইংরেজি নববর্ষ উদযাপন করা হয়েছে।

 

গত বছর করোনাভাইরাসের কারণে ইংরেজি নববর্ষ উদযাপন বন্ধ করার পর সৌদি আরবের ইতিহাসে দ্বিতীয়বারের মতো শুক্রবার রিয়াদের আকাশে অসংখ্য আতশবাজি জ্বলে ওঠে। আতশবাজির শব্দ আর আলোতে আলোকিত হয় পুরো এলাকার আকাশ।

 

আল এরাবিয়া নিউজের বরাত রিয়াদ সিজন অ্যাকাউন্টে একটি টুইটারে ভিডিও ক্যাপশনে বলা হয়, বুলেভার্ড রিয়াদ সিটির স্ক্রিনে রাত ১২টা এক মিনিটে এ পৌঁছানোর সাথে সাথে আমরা বছরের নতুন দিন উদযাপন করেছি। এতে অসংখ্য দর্শক রিয়াদ সিটি বুলেভার্ডে একসাথে ইংরেজি নববর্ষ উদযাপন করতে জড়ো হয়।

 

লামিয়া আহমেদ নামের একজন বলেন যে, তিনি ইংরেজি নববর্ষ উদযাপন করতে পেরে অসাধারণ লেগেছে। এতে তিনি খুব খুশি হয়েছেন, যা সাধারণত বাইরের দেশেই আনন্দগুলো পাওয়া যায়।

 

এই প্রথমবারের মতো খোলা জায়গাতে ইংরেজি নববর্ষ উদযাপন করতে পেরে অসংখ্য সৌদি নাগরিকরা অনেক আনন্দ প্রকাশ করেন।

 

গত ২০ অক্টোবর চালু করা হয়েছিল বুলেভার্ড সিটি, যা রাজধানী রিয়াদের উত্তরে অবস্থিত বুলেভার্ড রিয়াদ সিটি জোন নামে নামকরণ করা হয়। রিয়াদ সিজন ২০২১-এর শীর্ষ পর্যটন স্থানগুলোর মধ্যে এটি একটি।

 

এখানকার দর্শকদের জন্য একটি নাচের ঝর্ণা ছাড়াও বিভিন্ন ধরনের বিনোদন সহ সব ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে। এতে আরো রয়েছে ক্রীড়া কেন্দ্র, রেস্তোরাঁ, ক্যাফে, নাটক এবং সঙ্গীত পরিবেশনার জন্য বেশ কয়েকটি থিয়েটার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here