Home জাতীয় রাষ্ট্রপতির সংলাপে না যাওয়ার ঘোষণা দিলো ইসলামী আন্দোলন বাংলাদেশ

রাষ্ট্রপতির সংলাপে না যাওয়ার ঘোষণা দিলো ইসলামী আন্দোলন বাংলাদেশ

0
341

নজর২৪, ঢাকা- নতুন নির্বাচন (ইসি) কমিশন গঠনের লক্ষ্যে পরামর্শ ও আলোচনা করতে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ইতোমধ্যেই বেশ কয়েকটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। সংলাপও করেছেন কয়েকটির দলের সঙ্গে।

 

পর্যায়ক্রমে আমন্ত্রণের তালিকায় আরো দল রয়েছে। এবার ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়ে দিলো, তারা রাষ্ট্রপতির চলমান সংলাপে যাবে না। এর আগে বিএনপি রাষ্ট্রপতির সংলাপে অংশ না নেয়ার ইঙ্গিত দিয়েছে।

 

রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির সংলাপকে অর্থহীন উল্লেখ করে তাতে না যাওয়ার ঘোষণা দেন দলের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম।

 

জানা যায়, ৪ জানুয়ারি তাদেরকে সংলাপের জন্য ঢেকেছেন রাষ্ট্রপতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here