নজর২৪ ডেস্ক- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আজ সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে এ ঘটনা ঘটেছে। এসময় অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
উপজেলার রূপসীর খন্দকার বাড়িতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম খন্দকারের জন্মদিন এবং খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় আয়োজিত দোয়া মাহফিলে মান্না বক্তব্য দেম। এ সময় এই হামলার ঘটনা ঘটে।
তৈমুর আলম খন্দকার অ’ভিযোগ করে বলেন, অনুষ্ঠান চলার সময় হেলমেট পরে রা’মদা, লা’ঠিসোঁটা’সহ অন্তত ৪০ থেকে ৫০ জন লোক অ’তর্কি’ত হা’মলা চালায়। হা’মলাকারীরা চারটি গাড়ি, মোটরসাইকেল, অনুষ্ঠানের মঞ্চ, সাউন্ড সিস্টেম ও চেয়ার ভাঙচুর করে।
হা’মলায় তার মেয়ে ব্যারিস্টার মারিয়াম খন্দকার, উপজেলা মহিলা দল নেত্রী ফাতেমা, বিএনপি নেতা পিন্টু আহমেদ, জেলা যুবদল সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলমসহ অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্দেশেই এ হা’মলার ঘটনা ঘটেছে, বলে দাবি করেন তিনি।
তবে হা’মলার ঘটনা সম্পর্কে কিছুই জানেন না উল্লেখ করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমরা বিরোধী দলকে মা’রধ’র করার মতো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করি না। তাদের নিজেদের মধ্যে ব্যাপক কো’ন্দল আছে। নিজেরা নিজেরা ভাঙচুর করে সেটার দায় আমাদের ওপর চা’পাতে চাচ্ছে। তাদের কাছে নিশ্চয় ভিডিও বা ছবি আছে। আমাদের লোকজন সেখানে হা’মলা করেছে, এমন প্রমাণ দিতে পারলে আমি অবশ্যই তাদের বি’রুদ্ধে ব্য’বস্থা গ্রহণ করব।’
হা’মলার সময় উপস্থিত তৈমুর আলম খন্দকারের ছোট ভাই ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার জানান, গোলাম দস্তগীর গাজীর বাড়ির খাবারের দায়িত্বে থাকা ফিরোজ ভূঁইয়ার নেতৃত্বে এই হা’মলার ঘটনা ঘটেছে। থানা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিকদার, সহসভাপতি রিয়াদ, থানা যুবলীগের সহসাংগঠনিক সম্পাদক রাসেল, স্বেচ্ছাসেবক লীগের নেতা পাভেলসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা হা’মলায় অংশ নিয়েছেন বলে তিনি দাবি করেছেন।
জানতে চাইলে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘তৈমুর আলমের ৬৮তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখছিলাম। বক্তব্যের শেষ পর্যায়ে ৪০-৫০ জন ছেলে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিয়ে মঞ্চের দিকে আসতে থাকে। সেখানে থাকা নেতা-কর্মীরা আমাকে নিরাপদে একটি কক্ষে নিয়ে আসে। হা’মলাকা’রীরা আমার গাড়ি ভাঙচুর করেছে।’ ঘটনার এক ঘণ্টা পরও ঘটনাস্থলে পুলিশ আসেনি বলে অ’ভিযোগ করেন তিনি।
তবে অনুষ্ঠানে হা’মলার কোনো ঘটনা ঘটেনি বলে দা’বি করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। তিনি বলেন, ‘সাংসদ গোলাম দস্তগীর গাজীর বাড়ির পাশেই তৈমুর আলম তাঁর বাড়িতে অনুষ্ঠান করছিলেন। অনুষ্ঠানে সরকার’বিরো’ধী বক্তব্য দেওয়ায় সেখানকার আওয়ামী লীগের নেতা-কর্মীরা অনুষ্ঠানে সরকার’বিরো’ধী বক্তব্য দিতে নিষেধ করতে গিয়েছিলেন।’
আহত ও ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা আছেন। তাঁরা ভাঙচুর বা আহতের কোনো ঘটনা দেখেননি। এ বিষয়ে কোনো অ’ভিযোগও পাওয়া যায়নি।’
এদিকে হা’মলার প্রতিবাদে মঙ্গলবার (২০ অক্টোবর) ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় নাগরিক ঐক্য।
