কক্সবাজারে নারী পর্যটককে ধ র্ষ ণ: প্রধান আসামি আশিক গ্রেপ্তার

নজর২৪, ঢাকা- কক্সবাজারে সংঘবদ্ধ ধ র্ষ ণ মামলার প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ (রোববার) রাতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

এ নিয়ে ধ র্ষ ণের ঘটনায় গ্রেফতারের সংখ্যা দাঁড়াল পাঁচজনে। এর আগে আজ দুপুরে বাকি চারজনকে গ্রেফতারের কথা জানান টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার জিল্লুর রহমান।

 

তিনি জানান, গ্রেফতার ওই চারজন হলেন- আবুল কাশেমের ছেলে রেজাউল করিম (২৫), মৃত মুক্তার আহমদের ছেলে মামুনুর রশীদ (২৮) এবং মৃত সালেহ আহমেদের ছেলে মেহেদী হাসান (২১)। এদের মধ্যে তিনজন এজাহারনামীয় আসামি ও একজন তাদের সহযোগী রয়েছেন।

 

প্রসঙ্গত, গত বুধবার (২২ ডিসেম্বর) স্বামী-সন্তানকে জিম্মি ও হত্যার ভয় দেখিয়ে এক নারী পর্যটককে দলবেঁধে ধ র্ষ ণ করা হয়েছে বলে অভিযোগ উঠে। অভিযোগ পেয়ে রাত দেড়টার দিকে কক্সবাজারের কলাতলীর ‘জিয়া গেস্ট ইন’ নামে একটি হোটেল থেকে ওই নারীকে উদ্ধার করে র‌্যাব-১৫। এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে হোটেলের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত তিনজনের মধ্যে দুইজনকে শনাক্তও করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *