নজর২৪ ডেস্ক- মহিলা ও শি’শু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, জাতির পিতা ও রাষ্ট্রপতির সন্তান হয়েও শেখ রাসেল সহপাঠী ও অন্য শি’শুদের সাথে খেলাধুলা করে বেড়াত।
৩২ নম্বরসহ ধানমন্ডির রাস্তায় বন্ধুদের সাথে সাইকেল চালিয়ে বেড়াত ও ক্রিকেট খেলত। ছোটবেলায় সকলের মন জয় করেছিল সে। আর এই নিষ্পাপ শি’শুকে ১৫ আগস্ট খু[নি-রা ঠান্ডা মাথায় হ- ত্যা করে।
বিশ্বের অনেক দেশে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হ’ত্যা কা’ণ্ডে’র শিকার হয়েছে। কিন্তু কোথাও ঘাত’ কেরা এ রকম নিষ্পা’প শি’শু, গ’র্ভবতী মা ও নারীদের হ’ ত্যা করেনি। যারা এ দেশের স্বাধীনতার বিরোধীতা করেছিল সেই পরাজিত ঘা’তকেরা এই জঘন্যতম হ’ত্যাকা’ণ্ড সংঘ’ টিত করেছিল।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা রবিবার (১৮ অক্টোবর) ঢাকায় শি-শু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শি’শু একাডেমি আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে শি’শুদের ছড়া আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নারী ও শিশু নি’র্যাতনকা’রী এবং ধ’র্ষ’কদের বিরুদ্ধে দু’র্বার আ’ন্দোলন গড়ে তুলতে হবে। সবার প্রতি আমার এ আহ্বান একটা শি’শু ও যেন নি’র্যা’তনের শিকার না হয়। তিনি এসময় আরো বলেন, সরকার শি’শুদের জন্য উন্নত জীবন নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ হবে শি’শুদের নিরাপদ আবাসস্থল।
বাংলাদেশের শি’শু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, বাংলাদেশ শি’শু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক পারভীন আকতার, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দিন আহমেদ ও যুগ্মসচিব মোঃ মুহিবুজ্জামান।
