ওবায়দুল কাদের সুস্থ আছেন: মেডিক্যাল বোর্ড

নজর২৪, ঢাকা- হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বর্তমানে ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

 

বুধবার (১৫ ডিসেম্বর) সকালে মেডিক্যাল বোর্ডের বৈঠক শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ কথা বলেন।

 

তিনি বলেন, ‘গতকালের চেয়ে আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের অবস্থা অনেক ভালো। তবে অবজারভেশনের জন্য আরও দুই-এক দিন হাসপাতালে রাখা হবে।’

 

এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে বুকে ব্যথা নিয়ে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। তিনি হৃদরোগ বিভাগের অধ্যাপক ফজলুর রহমানের অধীনে ৩১২ নম্বর কেবিনে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *