Home প্রধান খবর নায়ক ইমনকে র‍্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে

নায়ক ইমনকে র‍্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে

0
177

বিনোদন ডেস্ক- সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ডা. মুরাদ হাসান, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক ইমনের একটি ফোনালাপ ফাঁস হয়েছে। ওই অডিও ক্লিপস ফাঁসের সূত্র ধরে চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাদের জন্য মঙ্গলবার সন্ধায় র‌্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে।

 

তার আগে সোমবার এবং আজ দুই দফা রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন ইমন। সেখানে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন তিনি।

 

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সন্ধায় ইমনকে র‌্যাব কার্যালয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

 

র‌্যাব কর্মকর্তা জানান, সম্প্রতি ভাইরাল হওয়া অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দফতরে ডেকে আনা হয়েছে। তাকে এখন এ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here