Home প্রধান খবর হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব হলেন মাওলানা সাজিদুর রহমান

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব হলেন মাওলানা সাজিদুর রহমান

0
152

নজর২৪, ঢাকা- আল্লামা নূরুল ইসলাম জিহাদীর মৃত্যুতে শূন্য হওয়া মহাসচিব পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা সাজিদুর রহমান। তিনি এর আগে সংগঠনটির প্রথম যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বে ছিলেন।

 

সোমবার ঢাকার একটি মাদরাসায় তাৎক্ষণিক বৈঠকে বসেন হেফাজত নেতারা। সেখানে সবার সম্মতিক্রমে সাজিদুর রহমানকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়। বর্তমানে হেফাজত ইসলাম ব্রাহ্মণবাড়িয়া শাখার আমিরের দায়িত্বেও রয়েছেন তিনি।

 

হেফাজতের প্রচার সম্পাদক মুহিউদ্দিন রাব্বানি এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, নিয়ম অনুয়ায়ী সংগঠনের শূন্যপদ পূরণ করতে আমরা তাৎক্ষণিকভাবে শুরা কমিটির বৈঠক করে এই সিদ্ধান্ত নেই। সংগঠনের সিনিয়র সদস্য হিসেবে সাজিদুর রহমানকেই সবাই মহাসচিবের দায়িত্ব নিতে অনুরোধ জানান।

 

এর আগে সোমবার সকালে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেফাজত ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

 

বাদ এশা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজার ইমামতি করেন হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী। পরে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় মখবরায়ে জামেয়া কবরস্থানে হেফাজত মহাসচিবকে দাফন করার কথা রয়েছে।

 

উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর হেফাজত ইসলামের মহাসচিব নুর হোসাইন কাসেমী মারা যাওয়ার পর ২৩ ডিসেম্বর নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। তখন হেফাজতের আমির ছিলেন জুনায়েদ বাবুনগরী। গত ১৯ অগাস্ট তিনি মারা যাওয়ার পর এখন তার মামা মুহিবুল্লাহ বাবুনগরী আমিরের দায়িত্ব পালন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here