Home প্রধান খবর হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী আর নেই

হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী আর নেই

0
101

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (সোমবার) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ল্যাব এইডে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ইদ্রিস এ তথ্য নিশ্চিত করেছেন। হেফাজতে সাবেক কমিটির সচিব সালমান সাফিও তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘হুজুর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১২টার দিকে মারা যান। মৃত্যুকালে নুরুল ইসলামের বয়স হয়েছিল ৭৩ বছর।’

 

এর আগে, শনিবার জাতীয় প্রেস ক্লাবে মাগরিব নামাজের পর ওলামা মাশায়েকের একটি অনুষ্ঠান শেষ করে রাতে খিলগাঁওয়ের বাসায় ফেরার পথেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।

 

নুরুল ইসলাম জিহাদীর পুত্র মোর্শেদ বিন নূর জানিয়েছিলেন, হেফাজতের শনিবারের ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়নে গত কয়েকদিন ধরেই তিনি কর্মব্যস্ত ছিলেন। রাতেও ঠিকমতো ঘুমাতে পারেননি। সম্মেলন শেষে মাদরাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

এদিকে তাৎক্ষণিকভাবে নুরুল ইসলাম জিহাদীর জানাজা ও দাফনের সময়সূচির বিষয় জানা যায়নি।

 

মাওলানা নুরুল ইসলাম জিহাদী ১৯৪৮ সালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন ধুরুং গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুর রশীদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here