নৌকার প্রার্থী মনুর দাবি ভোট দিয়েছেন, প্রিজাইডিং অফিসার বললেন না

নজর২৪ ডেস্ক- আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু ভোট দেওয়ার দাবি করলেও কেন্দ্রে তার ভোট দেওয়ার কোনও তথ্য নেই। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মোট ৫টি কেন্দ্র।

 

মনু শনিবার সকাল এসে দক্ষিণ ভবনের তৃতীয় তলায় একটি বুথে যান। যেখান থেকে বের হয়ে এসে সাংবাদিকদের বলেন ভোট দিয়েছেন।

 

তৃতীয় তলার ২৯ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হামিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ভাবে হচ্ছে।’ আওয়ামী লীগ প্রার্থী ভোট দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাকে তিনি বলেন, ‘তিনি এখনও আমার কেন্দ্রে ভোট দিতে আসেননি।’

 

৪র্থ ও ৫ম তলায় পৃথক আরেকটি কেন্দ্র। সেই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাহমুদুন্নবীও জানান তার কেন্দ্রে মনু ভোট দেননি।

 

এ প্রসঙ্গে বিএনপি প্রার্থী সালাউদ্দীন আহমেদ বলেন, ‘তিনি (মনু) ঢাকা-৪ এর ভোটার। তিনি কীভাবে ভোট দেবেন? এটা হাস্যকর। আওমায়ী সন্ত্রা-সীরা মিথ্যাচারই করে।’

 

উল্লেখ্য, ঢাকা-৫ আসনে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ উদ্দিন আহমেদ, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূইঁয়া, জাতীয় পার্টির মীর আব্দুস সবুর, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান (সুমন মাস্টার)। গত ৬ মে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসন শূন্য হয়।

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড (ডেমরা ও মতিঝিল) নিয়ে ঢাকা-৫ আসন গঠিত।

 

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, ঢাকা-৫ আসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ডে মোট ১৮৭টি কেন্দ্রের ৮৬৪টি কক্ষে ভোটগ্রহণ হবে।আসনে ভোটার সংখ্যা চার লাখ ৭১ হাজার ১২৯ জন; এদের মধ্যে পুরুষ দুই লাখ ৪১ হাজার ৪৬৪ জন ও নারী দুই লাখ ২৯ হাজার ৬৬৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *