Home প্রধান খবর বর্তমানে গ্রাহকদের এক টাকাও দেওয়ার ক্ষমতা নেই : ইভ্যালির এমডি

বর্তমানে গ্রাহকদের এক টাকাও দেওয়ার ক্ষমতা নেই : ইভ্যালির এমডি

0
214

নজর২৪ ডেস্ক- ই-কমার্স প্লাটফর্ম ইভ্যালির কাছে ভোক্তাদের সব পাওনার হিসাব সযত্নে রাখার অনুরোধ জানিয়েছেন প্রতিষ্ঠানটির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব কবীর মিলন। তিনি বলেছেন, সময় হলে ভোক্তাদের কাছ থেকে এসব রেকর্ড চেয়ে নেওয়া হবে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেছেন। মিলন বলেন, তবে ​বর্তমানে একটি টাকা দেয়ার ক্ষমতাও আমাদের নেই।

 

গত ১৮ অক্টোবর বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ, ইভ্যালির ব্যবস্থাপনার জন্য আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে পাঁচ সদস্যের বোর্ড গঠন করে দেন।

 

বোর্ডের অন্য সদস্যরা হলেন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, ওএসডিতে থাকা আলোচিত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহম্মেদ ও কোম্পানি আইন বিশেষজ্ঞ আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।

 

মাহবুব কবির বৃহস্পতিবার তার ফেসবুকে লেখেন, ”ইভ্যালির কাছে আপনাদের পাওনার রেকর্ড সযত্নে রেখে দিন। আপনাদের সবার কাছে থেকে তা ঘোষণা দিয়েই চেয়ে নেয়া হবে। বর্তমানে একটি টাকা দেয়ার ক্ষমতাও আমাদের নেই। আমাদের একটু স্পেস দিন। সময় দিন প্লিজ। সব পাওনাদার যদি কাগজ নিয়ে অফিসে আসা শুরু করেন তবে তা লাভের চেয়ে ক্ষতিই হবে বেশি।

 

আবারও বলছি, প্লিজ আমাদের স্পেস দিন। সময় দিন। মহামান্য হাইকোর্ট বিভাগের রায় ভালো করে পড়ে দেখুন, আমাদের কী দায়িত্ব দেয়া হয়েছে।

 

সব রেকর্ড সযত্নে রেখে দিন। যে সব কুরিয়ার সার্ভিস মাল ডেলিভারি দেয়ার বা ট্র‍্যাকিং এসএমএস দিয়েও মাল ডেলিভারি দেয়নি। মেসেজ ভালো করে রেখে দিন। আমরা সব রেকর্ড নেব আপনাদের কাছ থেকে।

 

প্লিজ অফিসে অযথা ভিড় করবেন না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here