Home জাতীয় খন্দকার মাহবুবকে স্বাগত জানালেন প্রধান বিচারপতি

খন্দকার মাহবুবকে স্বাগত জানালেন প্রধান বিচারপতি

0
300

নজর২৪, ঢাকা- দীর্ঘ দিন পর অসুস্থতা থেকে মুক্ত হয়ে আপিল বিভাগের শুনানিতে অংশগ্রহণ করায় দেশের প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে স্বাগত জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

 

সোমবার (১১ নভেম্বর) সকাল পৌনে ১০টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চে আপিল বিভাগের বিচার কার্যক্রম শুরু হয়। এ সময় আপিল বিভাগে ভার্চুয়ালি যুক্ত ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

 

তাকে দেখতে পেয়ে প্রধান বিচারপতি বলেন, ‘ওয়েলকাম টু কোর্ট মিস্টার খন্দকার মাহবুব হোসেন। আপনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আল্লাহ আপনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে এনেছেন।’

 

তখন খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আপনাদের সবার দোয়ায় সুস্থ হয়েছি।’ এরপর কার্যতালিকা অনুযায়ী আপিল বিভাগের বিচারকাজ শুরু হয়।

 

উল্লেখ্য, গত ১৬ আগস্ট করোনা আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। ২৮ সেপ্টেম্বর বাসায় ফেরেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ খন্দকার মাহবুব হোসেন। এরপর থেকে বাসায় আছেন তিনি। আজই প্রথম খন্দকার মাহবুব হোসেন আপিল বিভাগে মামলার শুনানিতে অংশ নিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here