Home দেশের খবর ঢাকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে গুলি করে হত্যা

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে গুলি করে হত্যা

0
252

নজর২৪, রাজবাড়ী- রাজবাড়ী সদর উপজেলায় নিজ বাড়ির সামনে গুলিতে নিহত হয়েছেন আব্দুল লতিফ মিয়া নামের এক আওয়ামী লীগ নেতা। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বানীবহ ইউনিয়নের মহিষবাথান গ্রামের নিজ বাড়ির অদূরে তিন রাস্তার মোড় থেকে তাকে গুলি করে দুর্বৃত্তরা।

 

আব্দুল লতিফ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান। তিনি আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

 

জানা গেছে, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতাল ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যায়। ফরিদপুর হাসপাতালে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

 

বানীবহ ইউনয়িন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা বাচ্চু বলেন, লতিফ দলীয় কাজে রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খানের কাঁজীবাধা এলাকার বাড়িতে গিয়েছিলেন। কাজ শেষে সেখান থেকে রাত সোয়া ১২টার দিকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে বাড়ি থেকে ৩০০ গজ দূরে তিন রাস্তার মোড়ে আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাতনামা সন্ত্রাসীরা গুলি করে তাকে ফেলে রেখে যায়।

 

গুলির শব্দ পাওয়ার পর স্থানীয়রা আব্দুল লতিফকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুরে পাঠানো হয়। সেখানে আব্দুল লতিফের অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে আজ শুক্রবার ভোরে তিনি মারা যান।

 

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো.সালাহউদ্দীন বলেন, কী কারণে হত্যা করা হয়েছে তা উৎঘাটনের চেষ্টা হচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here