পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

স্পোর্টস আপডেট ডেস্ক- রূপকথার গল্পেরও শেষ আছে। একটা সময় গল্পের নটে গাছটি মুড়োয়। উড়তে থাকা পাকিস্তান ক্রিকেটের রূপকথাও এবার ফুরাল! এই বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটে হারিয়ে শুরু। এরপর প্রতিটা ম্যাচেই ছিল এগিয়ে চলার গল্প।

 

বৃহস্পতিবার সেমিফাইনালে অপ্রতিরোধ্য বাবর আজমের দলকে থামিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। আরেকটি জয়ের গল্প লিখে ২০০৯ সালের পর ফের ফাইনালে যাওয়া হলো না পাকিস্তানের। শেষটাতে এসে মার্কাস স্টয়নিস আর ম্যাথু ওয়েডের বীরত্বে ফাইনালে অজিরা। সেটাও কি না এক ওভার আগেই পাওয়া জয়ে।

 

পাকিস্তানের দেয়া ১৭৭ রানের লক্ষ্য ১ ওভার হাতে রেখেই পার হয়ে যায় অস্ট্রেলিয়া। শেষ মুহূর্তে মার্কাস স্টয়নিসের  ঝড়েই মূলতঃ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় অসিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *