নজর২৪, নরসিংদী- নরসিংদীর রায়পুরায় কেন্দ্র দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সালাহ উদ্দিন মিয়া (৩০) নামের একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার বাঁশগাড়ী বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহত মো. সালাউদ্দিন (৩০) বাঁশগাড়ি এলাকার হেকিম মিয়ার ছেলে। তিনি নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল সরকারের সমর্থক বলে জানিয়েছে এলাকাবাসী।
বাঁশগাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইউসুফ সংঘর্ষে এক ব্যক্তি নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
