মালিকরা সড়কে গাড়ি নামালে আমরা কী করব?: শাজাহান খান

নজর২৪ ডেস্ক- ‘দেশে পরিবহন ধর্মঘট চলছে না। ডিজেলের দাম বেড়ে যাওয়ায় মালিকরা বাধ্য হয়ে গাড়ি চালানো বন্ধ রেখেছেন। এটাকে পরিবহন ধর্মঘট বলা যাবে না। আমরা সংগঠনের পক্ষ থেকে ধর্মঘট কর্মসূচি দিইনি। পরিবহন মালিকরা সড়কে গাড়ি নামাতে না চাইলে আমরা কী করব? চালকরাও অসহায়।’

 

শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক নৌ-মন্ত্রী শাজাহান খান এমপি।

 

শাজাহান খান বলেন, উদ্ভূত সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা সমস্যা সমাধানের জন্য সবাই চেষ্টা করতে পারি। দ্রুত সমস্যার সমাধান হোক এটাই আমরা চাই। আমরা আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করতে চাই সরকারকে।

 

ডিজেলের দাম হঠাৎ করে বাড়ানোয় পরিবহন মালিকরা কর্মসূচি পালন করছেন বলে তিনি উল্লেখ করেন। এক্ষেত্রে ডিজেলের দাম বৃদ্ধির সঙ্গে পরিবহন ভাড়া সমন্বয় করে সমস্যার সমাধান করা যায় বলে তিনি মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *