Home জাতীয় জোনায়েদ সাকিকে অভিনন্দন জানালেন মির্জা ফখরুল

জোনায়েদ সাকিকে অভিনন্দন জানালেন মির্জা ফখরুল

0
286

নজর২৪, ঢাকা- গণসংহতি আন্দোলনের নতুন কমিটিতে পুনরায় প্রধান সমন্বয়ক নির্বাচিত হওয়ায় জোনায়েদ সাকিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

সোমবার (১ নভেম্বর) বিকালে এই অভিনন্দন বার্তার কথা জানান দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

 

অভিনন্দন বার্তায় জোনায়েদ সাকির সাফল্য কামনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক অধিকার, তা আজ হারিয়ে গেছে। নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে তার নেতৃত্বে গণসংহতি আন্দোলন অগ্রণী ভূমিকা রাখবে বিশ্বাস করি।’

 

প্রসঙ্গত, জোনায়েদ সাকিকে প্রধান সমন্বয়কারী এবং আবুল হাসান রুবেলকে নির্বাহী সমন্বয়কারী করে ৭৭ সদস্যের জাতীয় পরিষদ এবং ২৫ সদস্যের নির্বাহী কমিটি গঠন করেছে গণসংহতি আন্দোলন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here