বিল গেটসের জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক- বাবা পরম নির্ভরতার এক নাম। বাবার প্রতি ভালোবাসা প্রকাশের নেই কোনো নির্দিষ্ট দিনক্ষণ। তবে বাবার জন্মদিনকে তো বিশেষ উপলক্ষ হিসেবে ধরে নেওয়াই যায়। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের মেয়ে জেনিফার গেটস তাই জন্মদিনে বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

বিশেষ এই দিনটি উদযাপন করতে তার মেয়ে জেনিফার গেটস ইন্সটাগ্রামে একটি বিশেষ বার্তা শেয়ার করেছেন। আবেগঘন ক্যাপশনের পাশাপাশি তিনি তার বাবার সাথে একটি ছবিও শেয়ার করেছেন। আর মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে জেনিফার এই পোস্ট।

 

তিনি তার ইন্সটাগ্রাম পোস্টের শুরুতেই বাবা বিল গেটসকে ৬৬তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেইসাথে তিনি লিখেছেন ‘আপনার অদম্য কৌতুহলী চিন্তাশক্তি, জনসেবামুলক কাজকর্ম, অজানাকে জানার অদম্য আগ্রহ, অন্তহীন আবিষ্কার সকলকে মুগ্ধ এবং অনুপ্রাণিত করেছে এবং তা ভবিষ্যতেও করে চলবে। শুভ জন্মদিন। আপনার এই স্মৃতিগুলি আজীবন স্থায়ী হবে’।

 

জেনিফারের এমন আবেগঘন পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়েছে। এই লেখার সাথে তিনি যে ছবিটি শেয়ার করেছেন তাতে দেখা যায় তিনি একটি সাদা গাউন পরে ক্যামেরার উল্টো দিকে ফিরে আছেন। বাবা, বিল গেটস তার সামনে বসে হাসছেন এবং তার দিকে তাকিয়ে আছেন।

 

গত ২৮ অক্টোবর ছিল বিল গেটসের জন্মদিন। আর বিল ও মেলিন্ডা গেটসের কন্যা জেনিফার গেটস সম্প্রতি নায়েল নাসেরের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।

 

সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হতেই এক দিনের মাথায় প্রায় ৯০ হাজারের কাছাকাছি ভিউ হয়েছে। সকলেই মেয়ে জেনিফার এমন আবেগঘন পোস্ট দেখে আপ্লূত হয়েছেন। অজস্র লাইক এবং কমেন্ট পড়েছে এই পোস্টটিতে।

 

অনেকেই তাদের মন্তব্যে বিল গেটসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে অনেকে তাদের কমেন্টে লিখেছেন ‘জেনিফার, ছবিতে আপনাকে অসম্ভব সুন্দর লাগছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *