পূজামণ্ডপে কোরআন রাখা সেই ইকবাল কক্সবাজারে গ্রেফতার

নজর২৪, কক্সবাজার- কুমিল্লায় মন্দিরে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় সন্দেহভাজন ইকবালকে হোসেনকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, ইকবাল হোসেন নামের একজনকে আমরা গ্রেফতার করেছি। প্রাথমিকভাবে যাচাই-বাছাই চলছে। তাকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

 

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, রাত সোয়া ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। কুমিল্লা থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

 

অন্যদিকে কুমিল্লার এসপি ফারুক আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘ইকবালকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। বিষয়টি বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে। তাকে কুমিল্লায় আনার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি টিম কক্সবাজার রওনা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *