Home প্রধান খবর কুমিল্লার ঘটনার মূলহোতার অবস্থান জানা যাচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার ঘটনার মূলহোতার অবস্থান জানা যাচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

0
77

নজর২৪, ঢাকা- দুর্গাপূজার সময় কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতার মূল হোতা মোবাইল ফোন ব্যবহার করছেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বলেছেন, এর ফলে তার অবস্থানও জানা যাচ্ছে না।

 

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোহিঙ্গাদের বিষয়ে জাতীয় কমিটির সভা শেষে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সভায় সভাপতিত্ব করেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনায় জড়িত ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। চিহ্নিত ব্যক্তি মসজিদ থেকে ধর্মগ্রন্থ নিয়ে মণ্ডপে রেখেছিল। কাদের ইন্ধনে এমনটি ঘটানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। চিহ্নিত ব্যক্তির কাছে মোবাইল ফোন নেই। যারা ইন্ধনদাতা তারা সেই ব্যক্তিকে লুকিয়ে রাখতে পারে।

 

মন্ত্রী আরও বলেন, কুমিল্লা থেকে শুরু করে রংপুর পর্যন্ত যে ঘটনা ঘটেছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা। এখন পরিবেশ পুরোপুরি শান্ত আছে। মানুষের মন থেকে আতংক কমে গেছে।

 

আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কক্সবাজার এবং ভাসানচরের রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা আরও বাড়ানো হবে। বিশেষ করে কোস্টগার্ডকে সেখানে আরও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন তিনি।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হবে। সন্ধ্যার পর মিয়ানমার থেকে কোনো ইঞ্জিন চালিত বাহন আসবেনা। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার জন্য আন্তর্জাতিক মহলে যোগাযোগ আরও জোরদার করতে হবে। নাফ নদীতে আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি আরও বাড়ানো হবে।

 

তিনি আরো জানিয়েছেন, বাকি রোহিঙ্গাদের ডিসেম্বরের মধ্যে ভাসানচরে নেয়া হবে। মহিবুল্লাহ হ ত্যার সাথে জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারাই এই হত্যার সাথে জড়িত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here