Home প্রধান খবর ৫ দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিলো ইসকন

৫ দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিলো ইসকন

0
110

নজর২৪ ডেস্ক- দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম ইসকন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে চট্টগ্রামের জেলা প্রশাসক মো.মমিনুর রহমানের হাতে স্মারকলিপি তুুলে দেন ইসকনের চট্টগ্রাম বিভাগীয় নেতারা।

 

চট্টগ্রাম ইসকনের বিভাগীয় সম্পাদক শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জানান, ইসকনের স্মারকলিপিতে ৫ দফা দাবি হলো সাম্প্রদায়িক সন্ত্রাসীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, নির্বিকার প্রশাসন যন্ত্রের চরম গাফিলতির জবাবদিহিতা নিশ্চিত করা, রাষ্ট্রীয় অর্থায়নে ক্ষতিগ্রস্ত মঠ-মন্দিরসহ সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের পুনর্নির্মাণসহ ক্ষতিপূরণ এবং আহতদের সরকারি খরচে সুচিকিৎসার ব্যবস্থা করা।

 

স্মারকলিপিতে আরও বলা হয়, ৭৫ এ জাতির পিতাকে হ ত্যার মধ্য দিয়ে সাম্প্রদায়িক অপশক্তির যে উত্থান ঘটেছিল এবং ধারাবাহিকভাবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মাধ্যমে একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা শুরু হয়েছিল, ২০২১ সালে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা সত্ত্বেও বাংলাদেশকে হিন্দুশূন্য করার নীল নকশা বাস্তবায়িত হয়ে চলেছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা বারবার প্রশ্রয় পেয়েছে।’

 

স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইসকনের বিভাগীয় সম্পাদক শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী, ইসকন নন্দনকানন রাধামাধব মন্দির ও গৌর নিতাই আশ্রমের অধ্যক্ষ শ্রীপাদ পন্ডিত গদাধর দাস ব্রহ্মচারীসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here