Home কৃষি, অর্থ ও বাণিজ্য লিটারে ৭ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

লিটারে ৭ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

0
255

নজর২৪, ঢাকা- বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর দেড় মাসের ব্যবধানে ভোজ্যতেলের দাম আরেক দফায় বাড়ানোর ঘোষণা দিয়েছে মিল মালিকরা। এবার প্রতি লিটারে দাম বেড়েছে ৭ টাকা।

 

মঙ্গলবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে তেলের দাম বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নতুন দাম অনুযায়ী, এক লিটার খোলা সয়াবিন বাজারে বিক্রি হবে ১৩৬ টাকা। অনুরূপভাবে এক লিটার বোতলজাত সয়াবিন বিক্রি হবে ১৬০ টাকা এবং পাঁচ লিটারের দাম পড়বে ৭৬০ টাকা।

 

এ ছাড়া প্রতি লিটার পামওয়েল বিক্রি হবে ১১৮ টাকায়।

 

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম শফিকুজ্জামান বলেন, ‘আগামীকাল থেকে নতুন দামে সয়াবিন তেল বিক্রি হবে।’

 

তিনি জানান, মূলত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের দাম বৃদ্ধির পাওয়ায় ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

 

শফিকুজ্জামান বলেন, ‘রিফাইনাররা প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৮ টাকা নির্ধারণের প্রস্তাব করলেও আলোচনার পর প্রতি লিটার ১৬০ টাকা টাকা নির্ধারণ করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here