Home দেশের খবর রংপুরে ফেসবুকে পোস্ট দেওয়া সেই পরিতোষ সরকার গ্রেফতার

রংপুরে ফেসবুকে পোস্ট দেওয়া সেই পরিতোষ সরকার গ্রেফতার

0
250

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুরের পীরগঞ্জের ঘটনায় ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মন্তব্য করায় অভিযুক্ত পরিতোষ সরকারকে গ্রেফতার করেছে রংপুর জেলা পুলিশের একটি দল।

 

সোমবার (১৮ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামান।

 

তিনি জানান, রংপুরের পীরগঞ্জের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুইটি মামলা দায়ের করেছে। এর একটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযুক্ত পরিতোষ সরকারের বিরুদ্ধে। অন্যটি হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় প্যানাল কোডে।

 

তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় অভিযান চালিয়ে সোমবার রাত সাড়ে নয়টার দিকে জয়পুরহাট থেকে অভিযুক্ত পরিতোষ সরকারকে গ্রেফতার করা হয়। রংপুর জেলা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সেখানে আত্মীয়ের বাড়িতে পরিবারসহ পালিয়ে ছিলেন পরিতোষ।

 

এছাড়া হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার মামলায় ৪২ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

 

এর আগে রোববার রাতে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট এর অভিযোগ তুলে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া-বটতলা ও বড়করিমপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

 

ঘটনার পরপরই পুলিশ সুপার, র‌্যাব-১৩-এর অধিনায়ক, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। রাত একটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুরো ঘটনা নিয়ন্ত্রণে সেখানে রাতভর উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি, র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here